কিল্লায় সামার কাপ ট্রফি ঘরে তুলল কলমকাই

Date:

Share post:

কিল্লায় সামার কাপ ফুটবলের ট্রফি ঘরে তুলল কলমকাই এফসি দল। শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে কলমকাই ৩-২ গোলে হারায় ইয়ালেকমি এফসি’কে। বরক ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাইজমানি আসরে নোয়াবাড়ি মিনি স্টেডিয়ামে শনিবার ছুটির দিন থাকায় কয়েক হাজার ফুটবলপ্রেমী মাঠে ছিলেন। ফুটবলাররা একটি উপভোগ্য ম্যাচ উপহার দেন। বিজয়ী আগর কুমার জমাতিয়া, পূর্ণী জমাতিয়া এবং এলেম জমাতিয়া গোল করেন। বিজিত দলের রঞ্জিত জমাতিয়া এবং হাইয়ুং জমাতিয়া গোল করেন। একসময় ২-২ গোলে ম্যাচ ছিল জমজমাট অবস্থায়। ওই সময় এলেম জমাতিয়া দুরন্ত গোল করে কলমকাই এফসি’কে ট্রফি এনে দেন। সমতা ফেরানোর জন্য শেষ দিকে বিজিত দলের ফুটবলাররা বেশ কয়েকটি আক্রমণ করলেও জাল নাড়াতে ব্যর্থ হন। খেলা পরিচালনা করেন মন্ত্রী মোহন জমাতিয়া। শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে ২০ এবং ১০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...