ছিটকে গেলো জম্পুইজলা

Date:

Share post:

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো জম্পুইজলা প্লে সেন্টার। শনিবার জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করে সাউথ ডিস্ট্রিক্ট অটো রিক্সা মজদুর সংঘ। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ভিন রাজ্যের এক ঝাঁক ফুটবলার নিয়ে এবছর দল গড়েছে সাউথ ডিস্ট্রিক্ট অটো রিক্সা মজদুর সংঘ। ফলে ম্যাচের শুরু থেকেই কিছুটা এগিয়ে ছিল। তারপরেও জম্পুইজলার লড়াকু ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু বিপক্ষে জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন। বিজয়ী দল জয় পায় ৩-০ গোলে। জনি, কুচুং জমাতিয়া এবং নাইসা জমাতিয়া গোল করেন। বিজিত দলের কর্ণ কলই ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে চাপে পড়ে গিয়েছিল জম্পুইজলা। তারপরেও দশজনে দুরন্ত লড়াই করে। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...