২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

Date:

Share post:

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও তাপিয়ার মতে, খেলার আগ্রহ মেসির ভেতর থেকে আসতে হবে। তিনি বলেন, ২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেযা হবে না। জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত বরাবরের মতোই লিওনেল মেসির ওপর ছেড়ে দিতে চায় আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও তাপিয়া বলেছেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে মহাতারকাকে কোনো ধরনের চাপ দেবেন না তারা। মেসির বয়স হয়ে গেছে ৩৯। কিন্তু তার মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ খুব একটা পড়ছে না। এখনও সবুজ গালিচায় দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি। এবারের বিশ্বকাপেই যেমন তার জাদুতে ফাইনাল খেলে আর্জেন্টিনা। উত্তর আমেরিকা আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনা দলে মেসির ভবিষ্যৎ নিয়ে কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয় অনেকবারই। এনিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি তিনি। মেসি নিজেও আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে তাপিয়াকে জিজ্ঞাস করা হয়, দুই বছর পরের কোপা আমেরিকায় খেলবেন কিনা মেসি। এর জবাবে আর্জেন্টাইন ফুটবল প্রধান বলেন, “এটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।” তাপিয়ার মতে, খেলতে চাওয়া ইচ্ছাটা মেসির ভেতর থেকে আসতে হবে। তাই তাকে খেলার জন্য জোর করার কিছু দেখেন না তিনি। “মাঠে তার খেলা উপভোগ করেছি। তার খেলা প্রতিটি প্রতিযোগিতার মতো এই বিশ্বকাপেও সে ছিল দলের কাণ্ডারি। তাকে ভেতর থেকে এটা খেলার আগ্রহ অনুভব করতে হবে। ২০২৬ বিশ্বকাপে সে খেলবে কি না, ২০২২ সালেও আমরা জানতাম না। সে বলেছিল, ‘এক ম্যাচ করে এগোব’, আর আমরা তাকে তার সেরাটা দিতে দেখেছি।” ২০২২ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। তার কাঁধে চড়েই ৩৬ বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ওই আসরের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছিলেন আটবারের ব্যালন দ’র জয়ী। ২১ বছর ধরে আলবিসেলেস্তেদের হয়ে খেলছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সিনিয়র ফুটবলে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি; দুটিই দেশটির হয়ে রেকর্ড। অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলারদের একজন মেসিকে নিয়ে গর্বের শেষ নেই তাপিয়ার। “আমাদের তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। সে যেন ফুটবল খেলা উপভোগ করে যেতে পারে, আমরাও যেন তার খেলা উপভোগ করতে পারি। আর সে যেন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।” আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিকে ধরে রাখার চেষ্টা করছেন তাপিয়া। চলতি বছর শেষেই বিশ্বকাপ জয়ী কোচের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এবারের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলেছিলেন স্কালোনি। “আমার প্ল্যান এ, বি ও সি; সবই স্কালোনিকে ঘিরে। আমি চাই সে দায়িত্ব চালিয়ে যাক, আমরা সবাই সেটা চাই। তবে তার সিদ্ধান্তকেও সম্মান করতে হবে। তাকে ভাবার এবং নিজের কাছে সঠিক মনে হয় এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। যদি সে কাজ চালিয়ে যাওয়ার প্রেরণা না পায় কিংবা ভবিষ্যৎ সাফল্যের পথ না দেখতে পায়, তবে তাকে জোর করে আটকে রাখতে পারি না।” আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ ৪৮ বছর বয়সী স্কালোনি। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন তিনি। এরপর স্থায়ীভাবে কাজ শুরু করে দলকে তিনটি বড় শিরোপা জেতান তিনি; ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন তাপিয়া। আবারও কীভাবে এই দলটি পুরো জাতিকে একত্রিত করেছে, সেটির স্তুতিও ঝরে তার গলায়। “এটাই সর্বকালের সেরা আর্জেন্টিনা জাতীয় দল। এই দল পুরো আর্জেন্টিনার মানুষকে আনন্দ দিয়েছে। তারা মানুষকে দলের সঙ্গে একাত্মতাবোধ করাতে পেরেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...