জয় ছিনিয়ে নিল টাউন ক্লাব। ৩-১ গোলে হারালো নাইন বুলেটস ক্লাবকে। চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের লড়াইয়ে বুলেটসের ফুটবলাররা দাঁড়াতেই পারে নি। অতিরিক্ত খেপ খেলার ফলেই এই অবস্থা!
ম্যাচের শুরুতেই টাউন গোল পায়। ৩০ গজ দূরে থেকে জোরালো পাঞ্চ-এ জাল নাড়িয়ে দেন বিলাস দেববর্মা। বিরতিতে যাওয়ার আগে বিলাসের বাড়ানো বল পেয়ে ২-০ করেন রাফ্রু মগ। বিরতির পর নেমে ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমান এ. সিং (২-১)। কিন্তু বিলাস আবার ৬৪ মিনিটে গোল করে ৩-১ করেন। এই ব্যবধান ধরে রেখে টাউন তিনটি মূল্যবান পয়েন্ট নিশ্চিত করে।


