সাব্রুমে আন্ত: স্কুল ক্রিকেটের ফাইনালে উঠলো সাব্রুম স্কুল। ৩ উইকেটে হারালো মনু স্কুলকে। মঙ্গলবার কলেজ স্টেডিয়ামে বিজয়ী দলের পার্থ সাহা নজর কেড়ে নেয়। টসে জিতে মনু স্কুল ১০০ রান করে। দীপ্তনু নম: ৩২ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং সুজয় পাল ২৪ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ১৯ রান। সাব্রুমের পার্থ দেবনাথ ১১ রানে চারটি, বিপ্লব দাস ২১ রানে এবং বিবেক রায় ২২ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে সাব্রুম স্কুল ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। রাহুল শীল ২৪ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ২০ এবং বিবেক রায় ৭ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। অতিরিক্ত পায় ২৭ রান। মনু স্কুলের শুভজিৎ নম: ১৩ রানে ৩টি এবং সুজয় পাল ২৯ রানে দুটি করে উইকেট ভাগ করে।


