জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হলেও ত্রিপুরা ফুটবল সংস্থার কর্মকর্তাদের দেখা মিলল না! গুটি কয়েক লাইফ মেম্বার আর দু’একজন পদাধিকারী ছিলেন মাঠে! তবে বেশ ভালো সংখ্যক ফুটবল প্রেমী দর্শক ম্যাচ উপভোগ করেন। মহিলা দর্শকের সংখ্যাও মন্দ ছিল না। সাথে পুলিশী ব্যবস্থাও ছিল। প্রথমবারের মতো এই আয়োজনে খুশি সবাই।
এদিকে রাজধানীতে বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হয়। আস্তাবল চৌমুহনীতে উত্তর গেইট এলাকায় রাস্তার দক্ষিণের গেইটে লাগানো হয় স্ক্রিন। এতে ছিলেন মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপি-রা।
এবারের ফাইনাল ম্যাচও নিয়ে আর্জেন্টিনার পক্ষে সমর্থন ছিল বেশি। পাশাপশি সংখ্যায় কম হলেও স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে আগাম অনুমান ছিল ফুটবল বোদ্ধাদেরও। ফরোয়ার্ড ক্লাবে প্রাক্তন সভাপতি তথা রাজ্য ফুটবল সংস্থার আজীবন সদস্য ক্রীড়া সংগঠক মানিক সাহা আগাম জানিয়েছিলেন স্পেন চ্যাম্পিয়ন হবে। সেই পূর্বানুমান মেলে গেলো।


