একেবারে সহজ জয় পেলো বিবেকানন্দ ক্লাব। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে বিবেকানন্দ ৪-১ গোলে হারায় ফ্রেন্ডস ইউনিয়নকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই লড়াইয়ে বিবেকানন্দ ক্লাব বিরতির আগে একমাত্র গোল এগিয়ে ছিল। ২ মিনিটে জাল নাড়ান লালভেঙ্গা ডালং। বিরতির পর ৬২ মিনিটে অনন্ত লাল জমাতিয়া ফ্রেন্ডসকে ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। পরে ৬৭ মিনিটে দীনেশ জমাতিয়া ২-১ করেন। শেষ দিকে ললভেঙ্গা ৮৯ মিনিটে ৩-১ করে দেন এবং ইঞ্জুরি টাইমের ৪-১ করেন স্টিফেন লালরুয়াত ফেলা।


