আবার হেরে গেলো বীরেন্দ্র ক্লাব। টানা তিন ম্যাচে হেরে পিছিয়ে পড়ল। জোড়া গোলে জয় ওপেলো ত্রিবেণী সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে ত্রিবেণী ২-০ গোলে জয় ছিনিয়ে তিনটি মূল্যবান পয়েন্ট পায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের এই লড়াইয়ে শুরুতেই ১৪ মিনিটে রাজীব সাধন জমা গোলে লিড নেয় ত্রিবেণী। বিরতির আগে একমাত্র গোল এগিয়ে ছিল। পরে ৬৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন রিচার্ড ভানলাল থুয়ামা।


