দুই বছরের ব্যবধানে ফের প্রথম ডিভিশন খেলবে ত্রিবেণী

Date:

Share post:

দুই বছরের ব্যবধানে ফের প্রথম ডিভিশন খেলবে রাজধানীর শহর দক্ষিণাঞ্চলের ত্রিবেণী সংঘ। বুধবার ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ খেলায় ত্রিবেণী ৩-১ গোলে হারায় ত্রিপুরা পুলিশকে। পুলিশ হেরে ট্রফির দৌড় থেকে ছিটকে গেলো।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের ম্যাচে শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। বৃষ্টির কারণে মেয়েদের ম্যাচটি দেরিতে শুরু হওয়ায় এম্যাচটিও পিছিয়ে যায়। প্রচণ্ড গতিতে শুরুটা করে ত্রিবেণী। মিনিট দশেকের মধ্যে আদায় করে নেয় প্রথম গোল। রাজীব সাধন জমাতিয়া জাল নাড়ানোর এক মিনিটের ব্যবধানে ২-০ করে দেন রিচার্ড ভানলাল থুয়ামা। পরপর দুই গোলের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পুলিশ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বিরতির আগে অবশ্য তারা গোলের মুখ দেখে নি। এই অর্ধে ত্রিবেণী আরও বেশ কয়েকটি সুযোগও পেলেও গোলের সংখ্যা বাড়াতে পারে নি।
বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করে পুলিশ। আক্রমণ প্রতিআক্রমনে লড়াই জমে উঠে। ম্যাচের ৬০ মিনিটে গতির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ১-২ করে পুলিশ। অনবদ্য পাঞ্চে জাল নাড়ান পাপু রিয়াং। কিন্তু ত্রিবেণী জয়ের লক্ষ্যেই এদিন মাঠে নেমেছিল। ফলে তারা আক্রমণ শানিয়ে চলে এবং ৭০ মিনিটে ৩-১ করেন অমিত জমাতিয়া।

রানার্স ট্রফি লক্ষ্যে নামবে সরোজ সংঘ

রানার্স ট্রফি নিশ্চিত করতে আজ মৌচাকের মুখোমুখি হবে সরোজ সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। আজ জয় পেলে দ্বিতীয় স্থান অনেকটাই পাকা হয়ে যাবে সরোজ-এর। শক্তির বিচারে মৌচাকের থেকে এগিয়েই মাঠে নামবে জগহরিমুড়ার ক্লাবের ফুটবলাররা। এদিকে সরোজকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নামবে মৌচাকের জম্পুইজলার ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...