ব্রেজিয়া’র হ্যাটট্রিকে জিতলো ঊষা বাজার রামকৃষ্ণ সেবাশ্রম

Date:

Share post:

ব্রেজিয়া দেববর্মা’র হ্যাটট্রিকে জিতলো ঊষা বাজার রামকৃষ্ণ সেবাশ্রম। ৫-১ গোলের বড় ব্যবধানে হারালো কমলপুরের ডিয়ার ক্লাবকে। এই জয় তাদের কিছুটা এগিয়ে রাখলো।
বিকাল থেকে টানা বৃষ্টিতে মাঠের ধারে জল উঠার ফলে খেলা শুরু হয় অনেকটা দেরিতে। একঘন্টা ৫ মিনিট পর খেলা শুরু হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। শুরুতে ৮ মিনিটে ডিয়ার ক্লাব এগিয়ে যায় মেহেক মুন্ডার গোলে। কিন্তু দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় রামকৃষ্ণ সেবাশ্রম। এই গোলটির পর রামকৃষ্ণ সেবাশ্রম ধীরেধীরে খেলায় ফেরে। কিন্তু বিরতির আগে জল আর নড়ে নি। বিরতির পর ডিয়ার ক্লাবের উপর চাপ আরো বাড়ায় রামকৃষ্ণ সেবাশ্রম। একের পর এক চারটি গোল করে জয় ছিনিয়ে নেয়। ৫০, ৬০ ও ৬৮ মিনিটে পরপর তিনটি গোল করে ব্রেজিয়া নিজের হ্যাটট্রিক পূরণ করেন। বড় ব্যবধানে দলের জয়ও নিশ্চিত হয়ে। এছাড়া ৫৮ মিনিটে রেশ্মী কলই আরও একটি গোল করেন। বৃষ্টি উপেক্ষা করে ঊষা বাজার থেকে প্রচুর সমর্থক মাঠে দলের মেয়েদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন।

স্পোর্টস স্কুলের সামনে ফুলো ঝানু


জয়ের ধারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার মাঠে নামবে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ফুলো ঝানু এসি। বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লীগে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। আসরের প্রথম ম্যাচে দু’দলই জয়লাভ করেছিল। সুপার ফোরে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে তাই দুদলকেই জিততে হবে। শক্তির বিচারে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। নিজেদের প্রথম ম্যাচে নবাগত তিলক মাঝি দলকে বিধ্বস্ত করেছিল স্পোর্টস স্কুল। অপরদিকে ফুলোঝানু এসি প্রথম ম্যাচে জয় পেয়েছিল ডিয়ার ক্লাবের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...