মহিলা ক্রিকেটে দ্বিমুকুট পেলো ব্লাডমাউথ

Date:

Share post:

ক্রিকেট মরশুমে দ্বিমুকুট পেলো ব্লাডমাউথ ক্লাব। মহিলাদের সীমিত ওভারের ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর বুধবার টি-২০ ক্রিকেটে নিজেদের আধিপত্য বজায় রাখল কমলাকালো দল। লড়াকু তরুণ সংঘ কোচিং সেন্টারকে ফাইনালে হারায় ৫৫ রানে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ব্লাডের ১৩৬ রানের জবাবে তরুণ সংঘ ৮১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের নিকিতা দেবনাথ ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। টসে জিতে শুরুতেই অম্বিকা দাস এবং দেবাদ্রিতা দেবকে হারানোর পর ব্লাড মাউথের হয়ে রুখে দাঁড়ান অম্বিকা দেবনাথ এবং দিনের নায়িকা নিকিতা। ওই দুজন প্রতিরোধ গড়ে তুলেন। নিকিতা শুরু থেকেই দ্রুত রান তোলার দিকেও নজর দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ব্লাড ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। নিকিতা ৩৩ বল-এ চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রানের অপরাজিত থেকে যান। এছাড়া অম্বিকা ৪৩ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং দল নায়িকা রিজু সাহা ১৩ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। তরুণ সংঘের বিজয়া ঘোষ ১৬ রানে দুটি উইকেট পান। জবাবে ব্লাড মাউথের বোলারদের আক্রমণের মুখে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তরুণ সংঘ মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। সুবর্ণা ঘোষ ৪৫ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ৩০, ইন্দ্র রাণী জমাতিয়া ১৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রুম্পা সিনহা ১৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ব্লাডমাউথের সেবিকা দাস ১১ রানে, প্রিয়া সূত্রধর ১১ রানে এবং অম্বেষা দাস ১৬ রানে একটি করে উইকেট ভাগ করেন। খেলার শেষে মাঠেই উল্লাসে মেতে উঠেন ব্লাডের ক্রিকেটার ও কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...