
লুকা মদ্রিচ (Luka Modrić)
ক্রোয়েশিয়ান পেশাদার ফুটবলার বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার।
২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের কাছে পরাজিত হয়ে ক্রোয়েশিয়ার বিদায়ের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন!
৪০ বছর বয়সী এই কিংবদন্তি তারকা বর্তমানে ইতালিয়ান সিরি আ-র বিখ্যাত ক্লাব এসি মিলান (AC Milan)-এর হয়ে খেলছেন।
৯ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ক্রোয়েশিয়ার জাদারে লুকার জন্ম। করেন। শৈশবে ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের কারণে তাঁর পরিবার যুদ্ধ শরণার্থী হতে বাধ্য হয় এবং তাঁর দাদাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কঠিন পরিস্থিতি পেরিয়েই তিনি ফুটবলে পা রাখেন।
টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালের হয়ে দীর্ঘ ১৩ মরশুমে রেকর্ড ২৮টি ট্রফি (যার মধ্যে ৬টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জেতার পর ২০২৫ সালে তিনি ইতালির এসি মিলানে যোগ দেন।
ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২৯টি গোল করেছেন।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আধিপত্য ভেঙে ২০১৮ সালে তিনি ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ব্যালন ডি’অর’ জয় করেন। তাঁর নেতৃত্বে ক্রোয়েশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপে রানার্স-আপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে। তিনি ২০১৮ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ (সেরা খেলোয়াড়) পুরস্কার লাভ করেন।


