নতুন ব্রাজিল দল গঠনের কাজ শুরু আনচেলত্তির

Date:

Share post:

২০৩০ বিশ্বকাপ সামনে রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা বললেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন ব্রাজিল দল গঠনের কাজ শুরু কোচের। ব্রাজিল দল পুনর্গঠনের কাজ শুরু করতে মোটেও সময় নিলেন না আনচেলত্তি। জাতীয় দলের টেকনিক‍্যাল কমিটির সঙ্গে মুখোমুখি সভায় অভিজ্ঞ কোচ ঠিক করে নিলেন আগামী দিনের কৌশল। প্রীতি ম‍্যাচ, বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকার আসর আছে আগামীতে। তবে মূল লক্ষ‍্য ২০৩০ বিশ্বকাপ। সেটার প্রস্তুতির শুরুটা আনচেলত্তিরা সারলেন, গত আসরের পর্যালোচনা ও ভবিষ‍্যতের করণীয় নির্ধারণ করে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিল আগামী সেপ্টেম্বরে খেলবে তিনটি প্রীতি ম‍্যাচ। নভেম্বরে আরও দুটি ম‍্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ২০৩০ বিশ্বকাপের জন‍্য লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই। আর্জেন্টিনা, প‍্যারাগুয়ে ও উরুগুয়ে এরই মধ‍্যে সরাসরি জায়গা করে নেওয়ায় এই প্রতিযোগিতার জন‍্য নতুন নিয়ম প্রয়োজন হবে। ২০২৮ সালে হবে কোপা আমেরিকার ৪৯তম আসর। সামনের চ‍্যালেঞ্জ সম্পর্ক সজাগ আনচেলত্তি। চার বছর পরের আসরের জন‍্য সঠিক পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। “আমরা একটা নতুন দল গঠনের কাজ শুরু করব। তরুণ খেলোয়াড়দের পরীক্ষা ও পর্যবেক্ষণ করব। এই বিশ্বকাপে যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে বাদ দিয়ে নয়, তারা এখনও জাতীয় দলে অনেক অবদান রাখতে পারে।” কেবল বিশ্বকাপ নয়, অন‍্য সব জায়গাতেও দলকে স্বরূপে দেখতে চান ব্রাজিল জাতীয় পুরুষ দলের প্রধান সমন্বয়ক রদ্রিগো কাইতানো। “জাতীয় দল নিয়ে আমাদের নতুন ধাপের কাজ শুরু হলো। বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকা সহ সামনের প্রতিটি প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে আমরা কঠোর পরিশ্রম করব।” বিশ্বকাপে গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে যায় ব্রাজিল। শেষ বত্রিশে ২-১ ব‍্যবধানে জাপানকে হারায় পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। শেষ ষোলোয় একই ব‍্যবধানে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...