দলীপ ট্রফি ২০২৬-২৭ মরশুমের জন্য ১৫ সদস্যের শক্তিশালী পূর্বাঞ্চল দল ঘোষণা করা হয়েছে। ইডেন গার্ডেন্সে আয়োজিত নির্বাচকদের বৈঠকে এই দল বেছে নেওয়া হয়। উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণকে দলের অধিনায়ক এবং মাত্র ১৫ বছর বয়সী তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক করা হয়েছে। অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এবং মুকেশ কুমার সহ এই স্কোয়াডে বাংলা থেকে মোট ৬ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে অস্ত্রোপচারের পর রিহ্যাব চলায় আকাশ দীপ এবং রিয়ান পরাগকে দলে রাখা হয়নি। আগামী ২৩ আগস্ট থেকে বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ টুর্নামেন্ট শুরু হবে।পূর্বাঞ্চলের ১৫ সদস্যের সম্পূর্ণ দল:
ঈশান কিষাণ (অধিনায়ক, উইকেটরক্ষক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, সুদীপ কুমার ঘরামি, সুরজ সিন্ধু জয়সওয়াল, কুমার কুশাগ্র (দ্বিতীয় উইকেটরক্ষক), অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, শিখর মোহন, দেনিশ দাস, অভিজিৎ সরকার। স্ট্যান্ডবাই খেলোয়াড়রা হলেন: আয়ুষ লোহরুকা, শ্রীদাম পাল, সম্বিত এস. বড়াল, শরণদীপ সিং এবং স্বস্তিক সামল।


