সাব্রুমে তৃতীয় বর্ষ পূর্ণেন্দু স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল আসরে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো পি ডব্লু ডি সাব্রুম দল। হাফ ডজন গোলে হারালো বৈষ্ণবপুর দলকে। ১৬টি দলকে নিয়ে শুক্রবার থেকে জমজমাট ওই আসর শুরু হয়েছে সাব্রুম স্কুল মাঠে। এদিন আসরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক শংকর রায়। উদ্বোধনী ম্যাচে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে পি ডব্লু ডি সাব্রুম দল ৬-১ গোলে জেতে। বিজয়ী দলের জেনা রাওতা হ্যাটট্রিক করেছেন। খেলা পরিচালনা করেন চরণ মাদ্রাজী। আজ রয়েল একাদশ খেলবে লুধুয়া জুনিয়র দলের বিরুদ্ধে।


