কিল্লায় বরক ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ রেসিং কাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলো রাইয়ো কামি দল। ২-০ গোলে হারালো বড়াই কাপলা দলকে। নোয়াবাড়ি স্কুল মাঠে শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের চন্দ্র জমাতিয়া ২১ এবং ৩৯ মিনিটে জোড়া গোল করে। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।


