পেনাল্টির দাবিতে রেফারি ধোলাই, ম্যাচ পন্ড!

Date:

Share post:

৭৭ মিনিটে পেনাল্টি দাবিতে তিন দফা ধোলাই হন রেফারি বিশ্বজিৎ দেব। খেলতে অস্বীকার করে ব্লাডমাউথ ক্লাব। ফলে এগিয়ে চলোর বিরুদ্ধে লড়াই অসম্পূর্ণ থেকে যায়। রেফারি বাঁশি বাজানোর পর মাঠ রণক্ষেত্রের রূপ নেয়। মাঠে নামে পুলিশ। ফুটবলার, কর্মকর্তা, রেফারি আর পুলিশের সম্মিলিত খণ্ড যুদ্ধ চলে। ২০ মিনিটের হয় ড্রামা পর পরিস্থিতি শান্ত হয়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবারের হাই ভোল্টেজ লড়াই-এ এগিয়ে চলো জয় ছিনিয়ে খেতাব দখলের দৌড়ে রয়ে গেলো। প্রথমার্ধের ১০ মিনিটে সরোখাইবাম মেইতেই-এর গোলে এগিয়ে ছিল মেলারমাঠের ক্লাবটি। ৭৭ মিনিটে ব্লাড মাউথের এক পেনাল্টির দাবি রেফারি নাকচ করলে শুরু হয় প্রতিবাদ। ব্লাডের ফুটবলাররা রেফারিদের ঘিরে ধরে ধাক্কামুক্কি করেন। পরে রেফারি কার্ড দেখলে আরও এক দফা ধোলাই হন। এর পর দীর্ঘ প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন রেফারিরা। ব্লাড মাউথ খেলতে অস্বীকার করলে রেফারি বাঁশি বাজান। আর এতেই ক্ষেপে গিয়ে ব্লাডের ফুটবলাররা ও কর্মকর্তারা চড়াও হন রেফারির উপর। পুলিশ মাঠে ঢুকে বাঁচানোর চেষ্টা করেন রেফারিদের। মাঠ রণক্ষেত্রের রূপ নেয়। বেশ কিছুটা সময় ধস্তাধস্তি চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্লাড মাউথ এই ম্যাচে না খেলায় এগিয়ে চলো জয় পায়। আর খেলতে অস্বীকার করায় আইন অনুযায়ী দুই গোল ও তিন পয়েন্ট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...