ফ্রেন্ডসের বিরুদ্ধে বড় জয় স্পোর্টস স্কুলের

Date:

Share post:

ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে বড় জয় পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ে নিয়মরক্ষার ম্যাচে স্পোর্টস স্কুল জয় পায় ৪-১ গোলে। ফলে তিন পয়েন্ট পেলো।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবারের লড়াইয়ে ৩০ মিনিটের মতো সমানে পাল্লা দেয়ার চেষ্টা করলেও ফ্রেন্ডস ইউনিয়ন সময়ের সাথে সাথে পিছিয়ে জয়। শুরুতে ১০ মিনিটের মাথায় নিজেদের বক্সে স্পোর্টস স্কুলের ডিফেন্ডারের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় ফ্রেন্ডস। বিশাল জমাতিয়া ১-০ করেন। পিছিয়ে গিয়ে খেলায় ফেরার জন্য আক্রমণ শানায় স্পোর্টস স্কুল। শেষ পর্যন্ত ৩৬ মিনিটে সমতা ফিরিয়ে আনেন রাফ্রু চাই মগ। বিরতির আগে লিড নেয় স্পোর্টস স্কুল। ২-১ করেন বংলাল হালাম। বিরতির পর নেমেই ৩-১ করেন সমীর জমাতিয়া। এই গোলটির পর চাপ আরো বেড়ে যায় ফ্রেন্ডস-এর শিবিরে। স্কুল দলটি ম্যাচে কর্তৃত্ব নিয়ে নেয়। একের পর এক আক্রমনে দাপট দেখায়। ৬৯ মিনিটে রাফ্রু ফের জাল নাড়ালে ব্যবধান ৪-১ হয়। স্পোর্টস স্কুলের জয় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে একটি পেনাল্টি পেয়েও নষ্ট করে স্কুল দলটি। না হলে ব্যবধান আর বাড়াতে পারতো। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেলো স্পোর্টস স্কুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...