বড় ব্যবধানে জিতলো ত্রিবেণী

Date:

Share post:

খেতাবের বিষয়টি আগেই ফয়সলা হয়ে গেছিল। সেদিক থেকে নিয়মরক্ষার ম্যাচ ছিল। এম্যাচে নবোদয় সংঘকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্টে রইলো শহর দক্ষিণাঞ্চলের ক্লাবটি। আজ শেষ ম্যাচের পর ত্রিবেণী হাতে তুলে দেয়া হবে ট্রফি ও প্রাইজমানি।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের ম্যাচে নবোদয়ের ফুটবলাররা মোটেও প্রতিশোধ গড়ে তুলতে পারে নি। শুরুতে ৬ মিনিটে সুবার জমাতিয়া ১-০ করে। দ্বিতীয় গোলটির জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। ৩১ মিনিটে ২-০ করে জন জমাতিয়া। ৩৫ মিনিটে ১-২ হলে ম্যাচে লড়াই-এর আশা জাগে। কিন্তু বাস্তবে হয়ে উল্টো। একের পর এক আরও পাঁচটা গোলে হজম করে নবোদয়। অমিত জমাতিয়া বিরতির আগেই ৩-১ করেন। পরে দ্বিতীয়ার্ধের দুই মিনিটে ৪-২ করেন। ৬২ মিনিটে নাইসা জমাতিয়া ৫-২ করেন। আর শেষ দুটি গোল করেন লাইমনঘাই জোয়ালা ম্যাচের ৭৮ ও ইঞ্জুরি টাইমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...