বড় স্কোর গড়তে চলেছে ব্লাডমাউথ ক্লাব। জেসি লিগ ক্রিকেটে জয়নগর ক্রিকেট ক্লাবের (জেসিসি) বিরুদ্ধে প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে গড়ে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান। এমবিবি স্টেডিয়ামে ওপেনার বিক্রম কুমার দাস এবং শ্রীদাম পালের জোড়া অর্ধশতরানে ব্লাড সুবিধাজনক অবস্থায় রয়েছে। ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা ভালো হয়নি ব্লাডের। ১৪ রানের মাথায় হারায় বিশাল ঘোষকে। এই অবস্থায় বিক্রম কুমার দাসের সঙ্গে রুখে দাঁড়ান সাহিল সুলতান। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ৮৭ রান। সাহিল ৭১ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে শ্রীদাম পালকে সঙ্গে নিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন বিক্রম। দলের ১৩৮ রানের মাথায় বিক্রমের ইনিংস শেষ হয়। আউট হওয়ার আগে ১৬৯ বল-এ ৯টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করেন। এরপর দলকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন শ্রীদাম এবং আনন্দ ভৌমিক। ওই দুটি যোগ করেন ১১৫ রান। শ্রীদাম ৮২ বল-এ ৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ এবং আনন্দ ৮২ বল-এ ৮টি বাউন্ডারি সাহায্যে ৪৭ রান করেন। প্রথম দিনের শেষে ব্লাড মাউথ ক্লাব ৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান করে। উদিয়ান বসু ৫ রানে এবং সেন্টু সরকার ৩ রানে অপরাজিত থেকে যান। জেসিসির সানি সিনহা ২৯ রানের ২টি উইকেট পান।


