বার পূজা দিয়ে মাঠে নামল ময়দানের বড় দল ব্লাডমাউথ ক্লাব। শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। গতবারের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বার পুজো দেয়। আসন্ন ফুটবল মরশুমকে সামনে রেখে ব্লাডমাউথ এবার দল আরো শক্তিশালী করেছে। কমলা কালো দলের হয়ে খেলতে মণিপুর থেকে ১৩ জন, সিকিম থেকে ৩ জন ও রাজস্থান থেকে ২ জন ফুটবলার আসবেন। এছাড়া স্থানীয় ফুটবলারদের মধ্য রয়েছেন গোলরক্ষক বুদ্ধ দেববর্মা, বীরনারায়ণ জমাতিয়া, বয়ার দেববর্মা, অনিকেত জমাতিয়া, শক্তি ত্রিপুরা, ভক্ত সাধন জমাতিয়া, কাচাঙ্গ জমাতিয়া, নাইসা জমাতিয়া ও পারভেজ ভূঁইয়া। দলের কোচ শেষবারের খেতাব জয়ী মণিপুরের দেবেন সিংহ।মণিপুরে ৩ জন ফুটবলারকে নিয়ে প্রায় কুড়ি দিন অনুশীলন হয়েছে একসাথে ছেলেদের। দর্শকের যথেষ্ট ভাল ফুটবল উপহার দেওয়ার জন্য এবারও দল গঠন করা হয়েছে। পাশাপাশি লক্ষ্য দ্বিমুকুট জয় করা।


