বিশ্বকাপ জিতে রুইস, গাভি পেলেন টমেটো!

Date:

Share post:

নিজেদের ওজনের সমান টমেটা উপহার দেওয়া হয়েছে স্পেনের দুই ফুটবলারকে। বিশ্বকাপ জিতে রুইস আর গাভি পেলেন টমেটো! নিজ শহরে ফিরেই টাটকা উপহার পেলেন ফাবিয়া রুইস ও গাভি। এই উপহার আক্ষরিক অর্থেই ‘টাটকা।’ স্পেনের বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে বরণ করে নেওয়া হলো টমেটোয়! জয়ের পর মাদ্রিদে ভিক্টরি প্যারেড ও উদযাপনের নানা আয়োজন সেরে নিজেদের শহর লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কায় ফেরেন দুজন। স্পেনের দক্ষিণে আন্দালুসিয়ার এই শহরটি টমেটো উৎপাদনের জন্য পরিচিত। এখানকার নানা ঐতিহ্যে মিশে আছে টমেটো। শহরের সেরা সন্তানদের সম্মান জানাতে প্রতীকী উপহার হিসেবে তুলে দেওয়া হয় টমেটো। রুইস ও গাভিকে শহরের টাউন হলে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। কয়েক হাজার মানুষ সমবেত হন সেখানে। ঐত্যিহ্য মেনে নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া হয় তাদেরকে। পিএসজির মিডফিল্ডার রুইসের ওজন ছিল ৮৪ কেজি (১৮৫ পাউন্ড), বার্সেলোনার মিডফিল্ডার গাভির ওজন ৬৮ কেজি (১৫০ পাউন্ড)। ছোট্ট শহরটি টমেটোর পাশাপাশি বিখ্যাত হয়ে গেছে ফুটবলারদের জন্যও। ৩৫ হাজার জনসংখ্যার ছোট্ট শহরটি থেকে বিশ্বকাপজয়ী ফুটবলার এখন তিনজন! এই শহরের সন্তান হেসুস নাভাস দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। সেভিয়ায় ১০ বছর খেলে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়ে চার বছর খেলে আবার সেভিয়ায় ফিরে আরও সাত বছর খেলেন তিনি। স্পেন জাতীয় দলে খেলেন ৫৮ ম্যাচ। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলে ছিলেন তিনি। ফাইনালেও খেলেছিলেন। বিশ্বকাপ জিতে আসার পর তাকেও টমেটো দিয়ে বরণ করা হয়েছিল এই শহরে। পরে ২০১২ ও ২০২৪ ইউরো জয়ের পরও তাকে একইভাবে টমেটো উপহার দেওয়া হয়। দুই বছর আগে স্পেনের ইউরোজয়ী দলে ছিলেন রুইসও। দেশের হয়ে গাভির প্রথম শিরোপা এটিই। বিশ্বকাপ জয়ের পুরস্কার কেবল টমেটোই নয়। আরও কিছু উপহার ও স্মারক তুলে দেওয়া হয় তাদের হাতে। স্থানীয় দুটি স্টেডিয়ামের নামকরণ করা হয় তাদের নামে, যেখানে খেলে তারা বেড়ে উঠেছেন। এছাড়াও নাভাসের প্রতি সম্মান জানিয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরির ঘোষণাও দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...