ভজিনিয়ার মূল্য বাড়ল ১০ গুণ!

Date:

Share post:

বিশ্বকাপের আগে টান্সফার মার্কেটে কেইপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়ার মূল্য ছিল ৫৮ হাজার ডলারের মতো। এখন সেটা প্রায় ছয় লাখ। বিশ্বকাপ রাঙানো ভজিনিয়ার মূল্য বাড়ল ১০ গুণ!আর্জেন্টিনার বিপক্ষে আটটি সেভ করেন ভজিনিয়া! প্রথমবার বিশ্বকাপে খেলা এই গোলরক্ষকের চোখধাঁধানো পারফরম্যান্সের ছাপ পড়েছে ট্রান্সফার মার্কেটে। বিশ্বকাপের আগে ৪০ বছর বয়সী ভজিনিয়ার মূল্য ছিল মাত্র ৫৮ হাজার ডলারের মতো। বিশ্ব আসর শেষে এখন তার দাম প্রায় পাঁচ লাখ ৮১ হাজার ডলার! ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায়, উত্তর আমেরিকা আসরে কয়েকটি দেশের অভিষেক হয়। যার মধ্যে একটি কেইপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা প্রায় ছয় লাখ। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল তারাই। শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় কেইপ ভার্দের। বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আলোড়ন ফেলে দেয় তারা ফুটবল আঙিনায়। সেদিন স্প্যানিশদের আক্রমণের ঝড়ের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ভজিনিয়া। তার অসাধারণ পারফরম্যান্সে সেদিন গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে কেইপ ভার্দে। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তে থাকে ভজিনিয়ার ফলোয়ার। এখন ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ২ কোটি ৯৫ লাখ! যা অনেক তারকা ফুটবলারের চেয়েও বেশি। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেইপ ভার্দে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়ে গড়ে ইতিহাস। তাদের চেয়ে ছোট কোনো দেশ এর আগে বিশ্বকাপের নকআউটে উঠতে পারেনি। শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াই করে তারা। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। কেইপ ভার্দের এই স্মরণীয় পথচলায় গুরুত্বপূর্ণ একজন ছিলেন ভজিনিয়া। চার ম্যাচে ১৮টি সেভ করেন তিনি, যার মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসদের পেছনে ফেলে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পান ভজিনিয়া। আকাশছোঁয়া জনপ্রিয়তার পাশাপাশি ট্রান্সফার মার্কেটে উত্থানের পরও, এখনও ঠিকানাবিহীন ভজিনিয়া। বড় ক্লাবে ডাক পাওয়ার ক্ষেত্রে অবশ্য তার বয়স একটা বড় বাধা। বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রুপো দেসপোর্তিভো দে শাভেসে খেলতেন ভজিনিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...