বৃষ্টি থামতেই পুনরায় শুরু হতে চলেছে সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-২০ ক্রিকেট। ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে আসর। ঐদিন গ্রুপ লীগের শেষ চারটি ম্যাচ হবে। নরসিংগড় টি আই টি মাঠে সকাল সাড়ে আটটায় বাধারঘাট কোচিং সেন্টার খেলবে রামনগর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, দুপুর একটায় বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টার খেলবে চলমান সংঘের বিরুদ্ধে, পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর একটায় জিবি প্লে সেন্টার খেলবে রয়্যাল কোচিং সেন্টারের বিরুদ্ধে। ১ আগস্ট হবে চারটি কোয়ার্টার ফাইনাল, ৩ অগাস্ট দুটি সেমিফাইনাল এবং ৫ অগাস্ট হবে ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ৬ আগস্ট। ফাইনাল ম্যাচটি হবে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচি ঘোষণা করেন। ১০ জুলাই থেকে ক্রমাগত বৃষ্টির জন্য আসর স্থগিত রাখা হয়েছিল। ইতিমধ্যে ব্লাডমাউথ ক্লাব, কর্নেল কোচিং সেন্টার, তরুণ সংঘ কোচিং সেন্টার, কসমোপলিটন ক্লাব, এগিয়ে চলো সংঘ, নিউ প্লে সেন্টার, মৌচাক ক্লাব এবং মর্ডান ক্রিকেট একাডেমি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। ফলে গ্রুপ লীগের শেষ চারটি ম্যাচ হবে নিয়ম রক্ষার।


