রবিবার প্রস্তুতি শুরু এগিয়ে চলো সংঘের। ট্রফির খরা কাটাতে এবার মোহনবাগানের ফুটবলার এনেছে এই ক্লাব। ফলে খেতাবের লড়াই এবারও জমবে। তবে অবনমন না থাকায় আকর্ষন কিছুটা হলেও কমবে।
এগিয়ে চলোর শিবিরে যোগ দেয়া দুই ফুটবলার হলেন মণিপুরের কি লং এবং দিল্লির প্রিয়ংসু ক্ষেত্রী। ভিন রাজ্যের ৬ ফুটবলার সহ মোট ৭ জন ফুটবলার ইতি মধ্যে যোগ দিয়েছেন শিবিরে। এই ৭ ফুটবলারকে নিয়ে আজ থেকে শুরু হবে প্রস্তুতি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল ৭টা থেকে কোচ সুজিত হালদারের তত্বাবধানে শুরু হবে অনুশীলন। ক্লাব সূত্রে জানা গেছে, সোমবারের মধ্যে দলের বাকি ফুটবলাররা যোগ দেবেন। মঙ্গলবার থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। এবছর আবার সেরার শিরোপা দখল করতে মরিয়া। সেই লক্ষ্যেই গড়া হয়েছে দল। মরশুমে দলের হয়ে খেলতে এসেছেন আসিফ আলি মোল্লা, রাজেদ্রর সিং বারেলি, মোহিত, সুরজ রাসেলি, কি লং এবং প্রিয়াংশু ক্ষেত্রী। স্থানীয়দের মধ্যে সাবাত জমাতিয়া যোগ দিয়েছেন দলের সঙ্গে। এবছর ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কর্ণেন্দু দেববর্মা এবং সাথে জন ভট্টাচার্যও থাকছেন। ক্লাব সূত্রে খবর দলের শক্তি আরও বাড়ানো হতে পারে। স্থানীয়দের মধ্যে দুজন দ্বিতীয় ডিভিশনে খেলছে। বাকিরা সোমবার যোগ দেবে।


