রাজ্যে ফুটবল সংস্থা পরিচালিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে আজ কমলপুরের ডিয়ার ক্লাব খেলবে কৈলাসহরের ফুলো ঝানু এসি বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় হবে উদ্বোধন। আসরের উদ্বোধন করবেন এস পি ওয়েস্ট কান্তা জাহাঙ্গীর। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সহ সংস্থার কর্তারা। ফুটবলে পা লাগিয়ে উদ্বোধন করবেন প্রাক্তন মহিলা ফুটবলার ত্রিপুরা পুলিশের দিপ্তী পাল। এবছর আসরে অংশ নিয়েছে সাতটি দল। সিঙ্গেল লিগের পর সেরা চারটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।


