পূর্বাঞ্চলের দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতায় অংশ নিতে বাছাই করা হলো ২১ জন দাবাড়ুকে। ৭-৯ নভেম্বর হবে আসর। শনিবার দৃষ্টিহীনদের রাজ্য দাবার প্রতিযোগিতা হয়। এর থেকে শান্তনু চৌধুরী, নয়ন চন্দ্র রায়, বিকাশ দাস, করেনা সিনহা, সুকান্ত সরকার, রাজ চৌধুরী, রাজবীর দে, প্রসেনজিৎ দেবনাথ, পলক সিং, ইন্দ্রজিৎ সরকার, আকাশ দেবনাথ, দীপেন ব্যানার্জি, সুশান্ত নম, খুঁটুইসা ত্রিপুরা, নীল দেবনাথ, লালরুয়াইশঙ্গি দেববর্মা, রীতা মগ, অর্পিতা বিন, অঞ্জু ত্রিপুরা এবং জয়শ্রী দেবনাথকে বাছাই করা হয়েছে। শনিবার নরসিংগড় দৃষ্টিহীনদের বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দাবাড়ুরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা এল-রাঞ্চল, বিশিষ্ট সমাজসেবী হীরালাল সাহা, দৃষ্টিহীন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উত্তম কুমার দাস। এছাড়া ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, মতিয়া পঞ্চায়েত সমিতির সদস্য দেবজ্যোতি দেব, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঝুটন দাস এবং অলিম্পিক সংস্থা সচিব সুজিত রায়।


