অনবদ্য লড়াইয়ে ত্রিপুরা পুলিশকে হারালো সরোজ সংঘ। ফলে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের রানার্সের খেতাব দখলে এগিয়ে রইলো। শনিবার সরোজ ২-১ গোলে জয় ছিনিয়ে তিনটি মূল্যবান পয়েন্ট পায়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের লড়াই ছিল টানটান। আক্রমণ প্রতি আক্রমনে জমে উঠে। মাঝমাঠ দখলে চলে সমানে লড়াই। দুদলই আক্রমনাত্মক ফুটবল খেলায় ম্যাচে বেশ গতি ছিল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সরোজের শান্ত জয় রিয়াং ১-০ করেন। কিন্তু ইঞ্জুরি টাইমে কেলভিন ডার্লং পুলিশের পক্ষে জাল নাড়িয়ে ১-১ করে দেন।
বিরতির পরেও খেলা একই গতিতে চলে। ৮৬ মিনিটে লালচুয়ান মাওইয়া ডার্লং জাল নাড়িয়ে সরোজের জয় নিশ্চিত করেন।


