মোহনপুরে স্কুল ক্রিকেটে মহকুমার সেরা হলো বেড়িমুড়া স্কুল। সোমবার আসরের ফাইনাল ম্যাচে বেড়িমুড়া ৪ উইকেটে হারায় তারাপুর স্কুলকে। বিজয়ী দলের প্রশান্ত শীল দুরন্ত অর্ধশতরান করেছে। কলাগাছিয়া স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে তারাপুর স্কুল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। অন্তরীপ সাহা ৩৫ বল-এ চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, বাসু দেবরায় ২৫ বল-এ চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, হিতেশ দেবনাথ ১৫ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং পঙ্কজ দেবনাথ ১২ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ২১ রান। বেড়িমুড়া স্কুলের সৌম্যদীপ দত্ত ১২ রানে এবং কৌশিক দাস ২৩ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে বেড়িমুড়া স্কুল ৬ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয় পায়। প্রশান্ত শীল ৫৬ বল-এ নয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, জয়ন্ত বিশ্বাস ১১ বল-এ তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, সূর্য পাল ১২ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, হৃদয় বিশ্বাস ২৪ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সৌরদীপ দত্ত ১১ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ২৬ রান। তারাপুর স্কুলের বাসু দেবরায় ৩০ রানে দুটি উইকেট পায়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বিজয়ী দলের জয়ন্ত বিশ্বাস।


