রাজ্য সেরা হলো বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। রাজ্য অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবলে উত্তেজনাপূর্ণ ফাইনাল স্পোর্টস স্কুল ২-০ গোলে হারায় উত্তর জেলাকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচচে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দক্ষতা ও শক্তিতে দুদল প্রায় এক জায়গায় থাকলেও গতিতে এগিয়ে গিয়েছিলো স্পোর্টস স্কুল। এতেই বাজিমাৎ করে। প্রথমার্ধে স্পোর্টস স্কুলকে জোড় লড়াই ছুড়ে দিয়েছিলো উত্তর জেলার ফুটবলাররা। ম্যাচের ৪০ মিনিটে সাচলাং জমাতিয়া এবং ৫৩ মিনিটে অঙ্কুর দাস গোল করে। খেলা পরিচালনা করেন কৈলাসপদ জমাতিয়া। এর আগে এদিন সকালে প্রথম সেমিফাইনালে উত্তর জেলা ৩-০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের খোমেন্দ্র রিয়াং, লাল রুই থাংগা এবং লালদো জোয়ালা গোল করেছিলো। খেলা পরিচালনা করেন নন্দ নারায়ন জমাতিয়া। দ্বিতীয় সেমিফাইনালে স্পোর্টস স্কুল ৩-১ গোলে হারায় পশ্চিম জেলাকে। বিজয়ী দলের সাচলাং জমাতিয়া, নাইথক জমাতিয়া এবং গোবিন্দ চন্দ্র জমাতিয়া গোল করে। বিজীত দলের একমাত্র গোলটি করে রণবীর দেববর্মা। খেলা পরিচালনা করেছিলেন কৈলাসপদ জমাতিয়া।


