লোকেশ রাহুল, দেবদত্ত পারিক্কল এবং মহম্মদ সিরাজ এই তিন ক্রিকেটার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো খেলেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই তিন ক্রিকেটারকে দলিপ ট্রফির ফাইনালে খেলার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । রবিবার থেকে শুরু হতে যাওয়া দলিপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। এই তিন ক্রিকেটার খেলবেন দক্ষিণাঞ্চলের হয়ে। পূর্বাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিশান। অন্যদিকে দক্ষিণাঞ্চলের নেতৃত্বে রয়েছেন তিলক ভার্মা। তিলকের সেঞ্চুরির সুবাদে উত্তরাঞ্চলকে হারিয়ে দলিপ ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণাঞ্চল। অন্যদিকে সেমিফাইনালে পূর্বাঞ্চল হারিয়েছে মধ্যাঞ্চলকে। পূর্বাঞ্চলে রয়েছেন বিস্ময় প্রতিভা ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর লোকেশ রাহুল, দেবদত্ত পারিক্কল এবং মহম্মদ সিরাজ এই মুহূর্তে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামছে না। তাই জাতীয় নির্বাচকরা চান এরকম ক্রিকেটারদের অবশ্যই দলিপ ট্রফির ফাইনালে খেলা উচিত। ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের ম্যাচ। সেখানে দেবদত্ত পারিক্কল খেলবেন না তাকে অবশ্যই ভারত এ দলের সিরিজে খেলানো হতে পারে। এশিয়ান গেমসের আসরে খেলবে ভারত। এই আসরে ভারত পূর্ণশক্তি নিয়েই ঝাপাবে। তার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে এই তারকা ক্রিকেটাররা যাতে দলিপ ট্রফির ফাইনালে খেলে। এদিকে,এশিয়ান গেমসে নেট বোলার হিসাবে মায়াঙ্ক যাদব, কার্তিক ত্যাগী এবং মহসিন খানকে পাঠাতে চায় বোর্ড। তাঁদের ভিসার আবেদন করা হয়েছে। এরা কেউই অবশ্য ভারতীয় দলের অংশ নন।


