ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ শিলচরের সাংবাদিকদের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে এই ম্যাচ। শুক্রবার রেলপথে তিনদিনের সফরে রাজ্যে এসেছেন শিলচরের সাংবাদিকরা। এই।ম্যাচের লক্ষ্যে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ১৬ সদস্যের দল গঠন করা হয়েছে। দলটি এরকম – মেঘধন দেব (অধিনায়ক) , সমীর ভৌমিক, অমিত দেববর্মা, বিষ্ণুপদ বণিক, সুমিত সিনহা, রবিন কলই, কিঙ্কর শীল, অভিজিৎ মজুমদার, সুমন সাহা, দেবাশিস বোস, আশিস দেববর্মা, অভিষেক দেববর্মা, সন্তোষ গোপ, অভিষেক দে, হৃদয় দেববর্মা, সুমেন দেববর্মা এবং সরযূ চক্রবর্তী (কোচ)। শিলচর প্রেস রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ১৫ জনের খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মকসুদুল চৌধুরী। দলের সদস্যরা হলেন : মকসুদুল চৌধুরী (অধিনায়ক), রেনাওউল লস্কর, রঞ্জন দাস, বিজু চন্দ, পিন্টু শুক্লবৈদ্য, রৌশন আহ্মেদ, অমিত বণিক, চিরঞ্জীব নাথ, দেবদুলাল মালাকার, জন ভাইপে, সেলেম থাং, অভিজিৎ পাল, যিশু নাথ, কিংকর দাস এবং অভিজিৎ ভট্ট।
আগামী ১৬ আগস্ট বেলা তিনটা থেকে এগিয়ে চলো সংঘে ছোটদের মধ্যে তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল পাঁচটায় শিলচর থেকে আগত অতিথি সাংবাদিকদের সংবর্ধনা এবং বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সচিব সুনীল দেবনাথ এখবর জানান।
শিলচরের সাংবাদিকদের সাথে প্রীতি ম্যাচ রাজ্যের ওয়ার্কিং জার্নালিস্টস সংস্থার
Date:
Share post:


