সদরের বিরুদ্ধে খেলবে উদয়পুর

Date:

Share post:

মেয়েদের সিনিয়র ক্রিকেটের সেমিফাইনালে সদরের বিরুদ্ধে খেলবে উদয়পুর। সোমবার হবে সেমিফাইনাল ম্যাচটি। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে হবে ফাইনালে উঠার লড়াই। রবিবার রিজার্ভ ডে-তে শেষ কোয়ার্টার ফাইনালে উদয়পুর ৯ উইকেটে হারায় মোহনপুরকে। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে মোহনপুর গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। পূজা দাসের বিষাক্ত স্পিনের ভেলকিতে দাঁড়াতে পারেননি মোহনপুরে ব্যাটসম্যানরা। রুপালি দাস ৪৪ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দীপিকা পাল ৭৪ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। উদয়পুর পূজা দাস পাঁচ রানে ৬টি এবং তনুশ্রী সাহা ৭ রানে তিনটি উইকেট ভাগ করেন। জবাবে উদয়পুর ১৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সায়ন্তিকা সূত্রধর ৬৬ বল-এ সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। অতিরিক্ত পায় ১৫ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...