রজতের দাপটে বড় স্কোরের দিকে জেসিসি

Date:

Share post:

নির্ণায়ক লড়াইয়ে বড় স্কোর গড়তে চলেছে জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে তিনদিনের জে সি লিগ ক্রিকেটে শেষ ম্যাচে প্রথম দিনেই ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান করে জয়নগর। এম বি বি স্টেডিযামে এম্যাচে যারা লিড নেবে খেতাব তাদের ঘরেই যাবে। দলনায়ক রজত দে-র দায়িত্বশীল ব্যাটিংয়ে জেসিসি বড় স্কোর গড়তে চলেছ। রবিবার ব্যাট করার সুযোগ পেয়ে দুই ওপেনার ঋতুরাজ ঘোষ রায় এবং অর্কপ্রভ সিনহা শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে ৯৯ রান যোগ হয়। ঋতুরাজ ৭৩ বল-এ ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং অর্কপ্রভ ৭৬ বল-এ ৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। ব্যর্থ হয়েছেন পারভেজ সুলতান এবং দুর্লব রায়। এরপর দলনায়কের সঙ্গে রুখে দাঁড়ান বিক্রম দেবনাথ। ওই দুজন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন এগিয়ে নিয়ে যান দলকে। পঞ্চম উইকেটে যোগ করেন ১১৯ রান। বিক্রম ১৪১ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। ব্যর্থ হয়েছেন আয়ুষ মন্ডল। শেষ পর্যন্ত দিনের শেষে ৮৩ ওভার ব্যাট করে জেসিসি ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান করে। রজত ১৬৯ বল-এ ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৮ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ২ রানে অপরাজিত রয়েছেন। স্ফুলিঙ্গ ক্লাবের সন্দীপ সরকার ৬৫ রানে ৩টি উইকেট পান। সোমবার সকালে নিজের শতরান করার পাশাপাশি স্কোর বাড়ানোর লক্ষ্য থাকবে জেসিসি-‌র অধিনায়কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...