ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে সহজ জয় পেলো শিক্ষা ভবন মন্তেসরী একাডেমি। ৮০ রানে হারালো ধর্মনগর ক্রিকেট একাডেমীকে। কলেজ স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে শিক্ষা ভবন মন্তেসরী একাডেমি ১১৯ রান করে। দিব্যজ্যোতি দাস ৮৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২, নইরিথ ধর ৫৩ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং বর্ণদীপ নাথ ৩০ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ৩৭ রান। ধর্মনগর ক্রিকেট একাডেমির শারিফুল হক ১৯ রানে এবং মোহাম্মদ রিজওয়ান ২৬ রানে ৩টি করে উইকেট ভাগ করে। জবাবে ধর্মনগর ক্রিকেট একাডেমি মাত্র ৩৯ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত সর্বাধিক পায় ১৪ রান। শিক্ষা ভবন মন্তেসরী একাডেমির তাহিশিয়ান দেবনাথ ২ রানে এবং দিব্যরূপ দেবনাথ ১১ রানে ৩টি করে উইকেট ভাগ করে।


