আরও শক্তি বাড়ালো সংহতি ক্লাব। দলবদলের সপ্তম দিনে তুলে নিলেন ৩ জন ক্রিকেটারকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলের কৌশল আচার্য। স্ফুলিঙ্গ ক্লাব ভেঙে কৌশলকে সই করলো সংহতি। এছাড়া মঙ্গলবার সংহতিতে খেলার জন্য সই করেছেন পোলস্টার ক্লাবের রিব্রজিৎ দাস এবং চলমান সংঘের রাকেশ রুদ্র পাল। সপ্তম দিনে ৯ জন ক্রিকেটার দলবদলে অংশ নিয়েছেন। শতদল সংঘের রিমন সাহা সই করেন স্ফুলিঙ্গ ক্লাবে, ব্লাড মাউথ ক্লাবে সই করেন ওপিসি-র সোমরাজ দে। আজ দলবদলের শেষ দিন।


