কিল্লায় বরক ফুটবল সংস্থা আয়োজিত প্রাইজমানি সামার কাপ ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো পিত্রা এফ সি। ৩-১ গোলে হারালো মান্দাই এফ সি-কে। নোয়াবাড়ি মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার পিত্রার অনীল জমাতিয়া, চেলাবেসা জমাতিয়া এবং সমীর জমাতিয়া গোল করেন। বিজীত দলের একমাত্র গোলটি করে অন্টনী জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।


