ভিনু মানকর ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা জয়ের হ্যাটট্রিক করলো। তৃতীয় লড়াইয়ে সিকিমকে উড়িয়ে দিয়ে প্লেট গ্রুপের ফাইনালে পৌঁছে গেল রাজ্য দল। সোমবার ত্রিপুরার ছেলেরা ১৮০ রানের বড় ব্যবধানে জয় পায়। রাজ্যদলের অর্কজিৎ সাহা এবং শঙ্খনীল সেনগুপ্ত অর্ধশতরান করেছে। ভুবনেশ্বরের মাঠে টসে জিতে নির্ধারিত ওভারে ২৯৭ রান করে রাজ্যদল। শুরুটা দুরন্ত করে দুই ওপেনার ইস্ট দেবনাথ এবং শঙ্খনীল সেনগুপ্ত। ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যায়। ইস্তা ৪৬ বল-এ ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং শঙ্খনীল ৫৯ বল-এ নয়টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করেন। ওই দুজন আউট হওয়ার পর দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাজে তুলে নেয় অর্কজিত। তাকে সহযোগিতা করে সিদ্ধার্থ দেবনাথ, দেবজ্যোতি পাল এবং দীপ দেব। ওই ত্রয়ীর হাত ধরেই ত্রিপুরা বিশাল ২৯৭ রান করে। অর্কজিৎ ১১১ বল-এ ১১টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৫, সিদ্ধার্থ ৩৭ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, দ্বীপ ১৪ বল-এ দুটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং দেবজ্যোতি ২০ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ২০ রান করে। সিকিমের যওয়েল লেপচা ৩৩ রানে এবং অভি শর্মা ৬১ রানে তিনটি করে উইকের ভাগ করে। জবাবে ত্রিপুরার বোলারদের আক্রমণের মুখে সিকিম মাত্র ১১৭ রান করতে সক্ষম হয়েছে। অভি শর্মা ৬৯ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২৪, সাহিল গৌতম ৩৯ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২১, সাজিদ আলী ১৭ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং ডেনরি ৩৬ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ষোল রান করে। রাজ্যদলের সিদ্ধার্থ দেবনাথ ১৮ রানে এবং দীপ দেব ৩১ রানে তিনটি করে উইকেট ভাগ করে। ১৪ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে মেঘালয়ের বিরুদ্ধে।


