আগামী ৯ অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ বালিকাদের টি-২০ জাতীয় ক্রিকেট। হাতে সময় নেই বললেই চলে। রয়েছে মাত্র দিন সাতেক। কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা এখনো রয়েছেন ঘুমিয়ে! ত্রিপুরার সাফল্য নিয়ে এতটুকু সিরিয়াস নন! কর্তারা ব্যস্ত বার্ষিক সাধারণ সভা নিয়ে। ত্রিপুরা দল এখনও ঘোষণা করা হয় নি! দল ঘোষণার পর যদি মেয়েরা প্রস্তুতি না পায় তাহলে জাতীয় আসরে ভালো খেলবে কিভাবে? ব্যর্থ হলে এর দায়ভার কে নেবে? রাতে দলের ঘোষনা দেয়া হয়।


