রাজ্য ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা হবে আগামী ১৩ আগস্ট। এদিন সন্ধ্যা ৬টায় আগরতলা প্রেস ক্লাবে সভা হবে। এতে সচিবের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসেব পেশ ও আলোচনা হবে। বৈঠকে রাজ্য সংস্থার সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য সচিব অমিত চৌধুরী অনুরোধ করেছেন।


