মেয়েদের টি-২০ ক্রিকেট : ৫ ওভারের খেলা! কসমোপলিটন জিতলো

Date:

Share post:

মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে উঠলো কসমোপলিটন ক্লাব। বৃহস্পতিবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কসমোপলিটন ৯ উইকেটে হারায় প্রগতি প্লে সেন্টারকে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হয় মাত্র ৫ ওভার। টসে জিতে প্রগতি নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১৩ রান করে। ছয় রান করেন ওপেনার স্নেহা সরকার। কসমোপলিটনের রেবিকা নোয়াতিয়া ২ রানে দুটি উইকেট পান। জবাবে কসমোপলিটন ১৯ বল-এ ১ উইকেট হারিয়ে জয়ের তুলে নেয়। প্রিয়াংকা নোয়াতিয়া ৬ রানে অপরাজিত থেকে যান। ‘বি’ গ্রুপে ছয় ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানি শেষ করে কসমোপলিটন। সমসংখ্যক ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে দশ পয়েন্ট নিয়ে প্রগতি গ্রুপে চতুর্থ স্থান পায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তরুণ সংঘ কোচিং সেন্টার।

জয় দিয়ে শেষ করলো রামনগর স্পোর্টিং

জয় দিয়ে আসর শেষ করলো রামনগর স্পোর্টিং ক্লাব। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচে রামনগর স্পোর্টিং ক্লাব ৭ রানে হারায় বাধারঘাট কোচিং সেন্টারকে। পূজা পালের অলরাউন্ড পারফরমেন্সে আসে জয়। পাঁচ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে রামনগর স্পোর্টিং ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন সকালে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬১ রান করে রামনগর। পূজা পাল ২৭ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ৩৬ রান করেন। বাধারঘাট কোচিং সেন্টারের অঙ্কিতা তাঁতি উড়িয়া ১১ রানে দুটি উইকেট পান। বিরতিতে পুনরায় বৃষ্টি হলে বাধারঘাট কোচিং সেন্টারের সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ছয় ওভারে ৩০ রান। ওই রানকে তাড়া করতে নেমে বাধারঘাট ৭ উইকেট হারিয়ে ২৩ রান করতে সক্ষম হয়। ১০ রান পায় অতিরিক্ত। রামনগরের পূজা পাল সাত রানে তিনটি এবং সঙ্গীতা দেবনাথ ৬ রানের দুটি উইকেট ভাগ করেন।

জিবি-র সহজ জয়

শূন্য হাতে আসর শেষ করলো রয়েল কোচিং সেন্টার। অপরদিকে শেষ ম্যাচে জয়ের মুখ দেখলো জিবি প্লে সেন্টার। মেয়েদের সিনিয়র টি ২০ ক্রিকেটে বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জিবি ৭ উইকেটে জয় পায়। ব্যাট করার সুযোগ পেয়ে রয়েল সিসি মাত্র ৫১ রান করে। এর মধ্যে ৩১ রান পায় অতিরিক্ত। জবাবে জি বি ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। রূপা দাস ২১ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত যোগ হয় ২০ রান।

চলমান হারালো বিদ্যাসাগরকে

জয় দিয়ে আসর শেষ করলো চলমান সংঘ। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হারালো বিদ্যাসাগর ইউ এম বি-কে। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে আসরে এদিন প্রথম জয়ের স্বাদ পেলো চলমান। নরসিংগড়ের টি আই টি মাঠে টসে জিতে বিদ্যাসাগর ৮২ রান করে। শিল্পী দেবনাথ ২৯ এবং সুস্মিতা বসাক ১৩ রান করেন। চলমানের তৃতাস সরকার ২টি উইকেট পান। জবাবে চলমান ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তামান্না দেবনাথ ৩০ এবং তনুশ্রী দাস ১৫ রান করেন। অতিরিক্ত পায় ২৯ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...