বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলো নিউ জার্সি এফ সি। ৩-১ গোলে হারায় কলাশী দলকে। বিদ্যাপীঠ মাঠে বৃহস্পতিবার শুরুতে নিউ জার্সি দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলাশীর ফুটবলাররা। কিন্তু ম্যাচ যত এগিয়েছে ততই দামের অভাবে পিছিয়ে পড়ে কলসীর ফুটবলাররা। এতেই পিছিয়ে পরে দল। বিজয়ী দলের বিকাশ মারাক, প্রকাশ রিয়ান এবং অলকেশ রিয়ান গোল করেন। বিজিত দলের একমাত্র গোলটি করেন দীপঙ্কর রিয়ান। খেলা পরিচালনা করেন দীপক মহাজন। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউ জার্সি খেলবে রিয়াল ফ্রেন্ডস দলের বিরুদ্ধে। ১৭ আগস্ট হবে ম্যাচটি।


