মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকাল সাড়ে আটটায় ব্লাডমাউথ ক্লাব খেলবে মডার্ন ক্রিকেট একাডেমির বিরুদ্ধে এবং দুপুর একটায় মৌচাক ক্লাব খেলবে কর্নেল কোচিং সেন্টারের বিরুদ্ধে। অপর দিকে নরসিংগড় টি আই টি মাঠে সকাল সাড়ে আটটায় তরুণ সংঘ কোচিং সেন্টার খেলবে নিউ প্লে সেন্টারের বিরুদ্ধে এবং দুপুর একটায় এগিয়ে চলো সংঘ খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। জমজমাট লড়াই হওয়ার কথা এগিয়ে চলো সংঘ এবং কসমোপলিটন ম্যাচে। দুদলেই রয়েছে রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার।


