সেমিফাইনালে উঠলো য়ালেকমা

Date:

Share post:

কিল্লা বরক ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সামার কাপ নাইন এ সাইট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠলো য়ালেকমা এফ সি। শুক্রবার আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে য়ালেকমা এফ সি ৬-১ গোলে বিধ্বস্ত করে বিজয় নন্দী এফ সি দলকে। নোয়াবাড়ি স্কুল মাঠে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে য়ালেকমা এফ সি দলের ফুটবলাররা। বিজয়ী দলের হায়ুইং জমাতিয়া হ্যাটট্রিক করেছেন। এছাড়া আবেল জমাতিয়া দুটি এবং সঞ্জীত জমাতিয়া একটি গোল করেন। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুনীল মলশুম। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...