গোমতির সেরা গড়িয়া একাডেমি

Date:

Share post:

গোমতি জেলা এস এম কাপ ফুটবল প্রতিযোগিতা জয় ছিনিয়ে রাজ্য আসরে খেলার যোগ্যতা অর্জন করলো গড়িয়া একাডেমি। অনূর্ধ্ব ১৫ এবং ১৭ বিভাগে তারা সেরা হয়। শুক্রবার হয় দুই বিভাগে লড়াই। রমেশ স্কুল মাঠে অনূর্ধ্ব ১৫ বালকদের ফাইনালে গড়িয়া একাডেমি ৫-১ গোলে হারায় অমরপুর স্কুলকে। বিজয়ী দলের সাগর জমাতিয়া হ্যাটট্রিক সহ ৪টি গোল করে। অপর গোলটি করে ফিডেল জমাতিয়া। বিজিত দলের একমাত্র গোলটি করে কুলুশা রিয়ান। খেলা পরিচালনা করেন রঞ্জিত দাস। অনূর্ধ্ব ১৭ বিভাগের ফাইনালে গড়িয়া একাডেমি ২-১ গোলে হারায় করবুক-এর হলিক্রস স্কুলকে। বিজয়ী দলের অমিত ত্রিপুরা এবং সুমন্ত জমাতিয়া গোল করে। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করে রাজমেন রিয়ান। খেলা পরিচালনা করেন নন্দ নারায়ণ জমাতিয়া। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিইও সুবীর মজুমদার, কাউন্সিলর রেজাউল হোসেন, রত্না দে, রমেশ স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী এবং জেলার ক্রীড়া আধিকারিক বিশাল সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...