শেষ ম্যাচে হেরে পিছিয়ে পড়া নবোদয় সংঘ রবিবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বীরেন্দ্র ক্লাব। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। শেষ ম্যাচে পুলিশের বিরুদ্ধে হেরে পিছিয়ে পড়েছে নবোদয়। ফুটবলাররা চাইছে আজ বীরেন্দ্রকে হারিয়ে ঘুরে দাঁড়াতে। খেতাব জয়ের সম্ভাবনা নেই নবোদয়ের। তারপরেও বাদল রিয়াং-এর ছেলেরা চাইছেন নয় দলের আসরে সম্মানজনক স্থানে থাকতে। বীরেন্দ্রর বিরুদ্ধে জয় পেলে সেটা সম্ভব। অপরদিকে ভালো দল গড়েও বীরেন্দ্র টানা পাঁচ ম্যাচে হেরে গ্রুপে শেষ স্থানে রয়েছে। অবনমন নেই বলে বেঁচে গেছে এই ক্লাব।


