ত্রিপুরা তথা দেশের গর্ব সদ্য কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী জুডোকা অস্মিতা দে-কে সংবর্ধিত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দিল্লিতে সরকারি বাসভবনে অস্মিতাকে তিনি পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ আসরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন অস্মিতা। অদম্য নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অবিচল সংকল্পের মাধ্যমে অস্মিতা সকল প্রতিকূলতাকে জয় করে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। যা দেশের প্রতিটি তরুণ তরুণীর কাছে উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন সাংসদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, “আগামী দিনেও আন্তর্জাতিক আঙ্গনে দেশের মুখ আরো উজ্জ্বল করবে অস্মিতা”। বর্তমানে উত্তর প্রদেশে পুলিশের এসপি পদে কর্মরত মেয়েটি। গ্লাসগো থেকে সোমবার ফিরেছেন দেশে। সংবর্ধনা পেয়ে আপ্লুত অস্মিতা।
এদিকে, মঙ্গলবার দিল্লিতে পৌঁছলে অস্মিতাকে ব্যান্ডপার্টির তালে স্বাগত জানানো হয়। এতে দারুণ খুশী রাজ্যের ও দেশের সোনার মেয়ে।


