ব্লাডমাউথ ক্লাবের উদ্যোগে অসিত চৌধুরী স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধন দিনে হবে দুটি ম্যাচ। দুপুর দেড়টায় ডন বসকো জম্পুইজলা খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে এবং বিকেল সাড়ে তিনটায় টিসিএ ফুটবল দল খেলবে লায়ন্স ক্লাবের বিরুদ্ধে। খেলা হবে জম্পুইজলা স্কুল মাঠে। এবছর আসরে অংশ নিয়েছে আটটি দল। তাদের দুটি গ্রুপে রাখা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ডন বসকো জম্পুইজলা, ব্লাডমাউথ ক্লাব, টিসিএ ফুটবল টিম, লায়ন্স ক্লাব, ‘বি’ গ্রুপে রয়েছে জম্পুইজলা এফসি, চাকলক তানি এফসি, ত্রিপুরা পুলিশ এবং টাকারজলা এফসি। ৮ ও ৯ আগস্ট হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল ১১ আগস্ট। আসরের উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী এবং জম্পুইজলার বিডিও ওবেদ লুঙ্গমুয়ানা ডার্লং।
এদিকে, টিসিএ একাদশ হয়ে কারা খেলবেন এবিষয়টি স্পষ্ট নয়। সামনেই ক্রিকেটের জাতীয় মরশুম। এর আগে ক্রিকেটারদের ফুটবল মাঠে নামানো হলো চোট আঘাতের সম্ভাবনা থেকে যেতে পারে। এতে ক্ষতি হবে রাজ্যদলের।
জম্পুইজলায় ফুটবল খেলবে ক্রিকেটাররা! বৃহস্পতিবার শুরু ব্লাডের অসিত ফুটবল
Date:
Share post:


