ব্লাডকে ছিটকে ট্রফি জম্পুইজলার ঘরে

Date:

Share post:

অসিত চৌধুরী স্মৃতি প্রাইজমানি ফুটবল ট্রফি ঘরে তুললো জম্পুইজলা প্লে সেন্টার। তারকা খচিত ব্লাডমাউথ ক্লাবকে ফাইনালে হারায় পেনাল্টি শ্যুট আউটে। ফলে মরশুম শুরু হওয়ার আগে ধাক্কা খেল ব্লাড। শক্তিশালী দলের বিরুদ্ধে এদিন শুরু থেকেই রক্ষণাত্মক খেলে জম্পুইজলা ফুটবলাররা। সুধন্য দেববর্মা স্কুল মাঠে শুরু থেকেই রক্ষণভাগে ফুটবলার বাড়িয়ে খেলার পরিকল্পনা নেয় এবং এতে সফল হয়। তারকাখচিত দল হলেও নির্ধারিত সময়ে বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি ব্লাড। গোল শূন্য থাকায় ও শুরু হয় টাইব্রেকার। এতে ৪-০ গোলে জেতে জম্পুইজলা। দুটি সট বাইরে মারার পর একটি রুখে দেন গোলরক্ষক শান্ত জমাতিয়া। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে উপভোগ্য ম্যাচ উপহার দিয়ে খেতাব জয় করে নেয় জম্পুইজলা। খেলার শেষে ট্রফি ও প্রাইজমানি তুলে দেয়া হয়। উল্লেখ্য ব্লাডমাউথ ক্লাব এই আসরের উদ্যোক্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...