। বিশালগড়ে মিনি ম্যারাথনে সেরা হলেন শারিফ আহমেদ এবং রিয়া শীল। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলাশাসকের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও হয় ম্যারাথন দৌড়। সিপাহীজলা ট্রেনিং সেন্টার থেকে প্রায় ৫ কিলোমিটার দৌড় হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ড: সিদ্ধার্থ শিব জাসওয়াল। প্রায় দেড়শ জন অ্যাথলিট দৌড়ে অংশ নেন। শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বালক বিভাগে শারিফ আহমেদ, খেম চন্দ সাইনি, শান্ত দেবনাথ, মোহাম্মদ রোমান, রাজেশ দেবনাথ, রাকেশ দেবনাথ, করন বৈরমা, জয়দেব বর্মন, প্রীতম দেবনাথ, চিরঞ্জিত বিশ্বাস এবং বালিকা বিভাগে রিয়া শীল, আফসানা আক্তার, স্নিগ্ধা লস্কর, রুপালি বেগম, নিমশা দেব, সোনিয়া মারাক, স্বর্ণালী দত্ত, কঙ্কিতা দাস, সুপ্রিয়া দেবনাথ এবং সোনিয়া দেবনাথ প্রথম দশটি স্থান দখল করেন।


